সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ কিশোরের

রাজশাহী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৭

রাজশাহীর চারঘাট উপজেলায় বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো দুই কিশোরের। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় চারঘাট উপজেলায় নাওদাড়া মহিলা রোডের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– পুঠিয়া উপজেলার তেতুলপুকুর এলাকার তজিবুর হোসেনের ছেলে অনীক হোসেন (১৮); একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মুরাদ হোসেন (১৬)।

জানা গেছে, অনীক ও মুরাদ পুঠিয়া উপজেলা থেকে মোটরসাইকেলে চারঘাট উপজেলায় বেড়াতে আসছিলেন। পথে নাওদাড়া মহিলা রোডের এলাকায় চারঘাট উপজেলার দিক থেকে পুঠিয়া উপজেলার বানেশ্বরে দিকে একটি ট্রাক আসছিল। এমন সময় বানেশ্বরের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অনীকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মুরাদকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনের লাশ চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহবুবুল আলম জানান, ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়াও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী