ইয়াবাপাচার: আট ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় আট জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত।

বুধবার বিকালে বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. রফিক, সরেঙ্গা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. কালু মাঝি, গহিরা এলাকার সালেহ আহমদের ছেলে মো. রফিক, দক্ষিণ সরেঙ্গা এলাকার মৃত কবির আহমদের ছেলে মো. হাসান, পূর্ব গহিরার মৃত মফজল আহমেদের ছেলে হাসমত আলী, মৃত খলিলুর রহমানের ছেছে নুরুল আলম আনোয়ারী, মৃত ইউসুফ আলীর ছেলে মো. নাসির, মৃত আবদুল মান্নানের ছেলে মো. মজিবুল ইসলাম।

মামলার নথির বরাতে কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ৫ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলীর গভীর সাগর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৮ জনকে আটক করে র‌্যাব- ৭-এর একটি দল। এ ব্যাপারে র‌্যাব-৭-এর সদস্য বিজিবির নায়েব সুবেদার জহির উদ্দিন বাবর বাদী হয়ে আটক ৮ জন ও একজন পলাতক আসামি দেখিয়ে মামলা দায়ের করেন। গত ২০১৯ সালের ১০ মার্চ পুলিশের দায়ের করা অভিযোগপত্রটি আদালত গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করেন। অভিযোগপত্রে পলাতক জনৈক ইউসুফকে বাদ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেওয়া হয়। এ সময় ৮ জন আদালতে উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম