প্রাইভেটকার থেকে পুলিশের ওপর গুলি, আটক ৬

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ১৫:৩৩আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৫:৩৩

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। সে সময় তার নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা সাদা রঙের একটি প্রাইভেটকার থেকে গুলি করে। জবাবে পুলিশও গুলি করে।

পরে গুলিবিদ্ধ এক ডাকাতসহ মোট ছয় ডাকাত সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৭৭৪৬)। এ ঘটনায় তিনি (অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান), কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, এসআই রঞ্জন, রাজিব, আনোয়ারসহ পাঁচ জন পুলিশ আহত হয়েছেন।

এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আটক গুলিবিদ্ধ ডাকাত যশোর সদরের ধলা মিয়ার ছেলে মিজানুর রহমানকে (৫০) কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত পুলিশ সদস্যরাও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিকাল ৩টায় সাতক্ষীরার পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম