ভিয়েতনাম থেকে মোংলায় এলো বঙ্গবন্ধু রেল সেতুর আরও মালামাল

মোংলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৮:১১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:১১

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’ জাহাজ। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। ১৪১১ দশমিক ৬২৯১ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাইফং বন্দর ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, ‘৭ মার্চ ছেড়ে আসা ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে সকালে আসে। এখন জাহাজ থেকে সেই পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌপথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে চলতি মাসেই মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিক টন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা