সৌদিতে সড়ক দুর্ঘটনা

ঈদে বাড়ি ফেরার কথা ছিল সবুজের 

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১২:১৬আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:১৬

ঈদের আগে দেশে আসার কথা ছিল সবুজ হোসাইনের (৩০)। দেশে ফেরার আগে ওমরাহ হজ করতে মক্কায় যাওয়ার জন্য যাত্রীবাহী বাসে উঠেন তিনি। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাসটি সৌদি আরবের আসির প্রদেশে পৌঁছালে সেতুর সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। এতে নিহত হন সবুজ। 

সবুজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের মো. হারুন ডালির ছেলে। সবুজের মৃত্যুর খবরে বাড়িতে মাতম চলছে।

সবুজের বাবা হারুন বলেন, ‘লাশ দেশে নিয়ে আসার বিষয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শক্রমে লাশ দেশে আনা হবে নাকি ওই দেশে দাফন করা হবে। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিহত সবুজের মা বলেন, ‘দ্রুততম সময়ে সরকারি খরচে আমার ছেলের লাশটি গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই দাবি জানাই।’

চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিক পাঠান বলেন, ‘সবুজের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

/এসএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক