বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৩:৫০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৩:৫১

গাজীপুরের শ্রীপুরে কারখানার ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে কারখানার মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফুরকান খান জানান, কর্তব্য অবহেলার অভিযোগ এনে নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেন। 
   
মামলার আসামিরা হলেন- আলিফ এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ঠিকাদার ইব্রাহিম খান, ফোরম্যান রাব্বানী এবং স্কাইনীট পাওয়ার কোম্পানির মালিক আরশেদ আলী। এর মধ্যে ইব্রাহিম খান ও রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। 

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘আরমাদা স্পিনিং কারখানায় ভবন নির্মাণের কাজ চলছিল। তিন নির্মাণ শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করছিলেন। তারা রড উপরে ওঠানোর সময় আকস্মিক রডগুলো পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের সঙ্গে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। আমরা তাদের লাশ বালির নিচে চাপা দেওয়া অবস্থায় দেখতে পাই এবং উদ্ধার করি। তাদের শরীর একটু ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে কারখানার মালিকসহ তিন জনকে আসামি করে একটি মামলা করেন। তাদের মধ্যে রাতেই দুইজনকে গ্রেফতার করা হয়।

/এসএন/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের