ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৬:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:০০

চাঁপাইনবাবগঞ্জে আলম ঝাপড়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলম নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ঝাপড়ার ছেলে এবং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে নবাব মোড়ে সাত-আট জন দুর্বৃত্তরা এসে আলম ঝাপড়াকে কোপাতে থাকে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ইউপি সদস্য। পরে হামলাকারীরা পালিয়ে গেলে এলাকাবাসী উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা গেছেন তিনি। হাঁসুয়ার কোপে তার মাথা রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার ফোনে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ব্লগার নিলয় হত্যা: সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ
চায়ের দোকানের সামনে যুবককে প্রকাশ্যে হত্যা
সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস