ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাতেও যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ০২:০৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:০৫

পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে অতিরিক্ত যানবাহনের চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে গাড়ি চলছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে যায়।

এদিন সন্ধ্যা থেকে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। যা মধ্যরাত পর্যন্ত ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে অনেক। তবে কোথাও যানজট নেই। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। যানজট নিরসনে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।’

/এএম//এসপি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ