সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৩, ১৪:৩৩আপডেট : ০২ মে ২০২৩, ১৪:৩৩

মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ মে) সকালে বিএনপির ৪৬ নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত ছয় জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- জেলা  বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা এবং ইউনিয়ন যুবদল নেতা নোমান।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহসভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেন।

/এসএন/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি