বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে ৭টি ল্যাপটপ চুরি

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১৩:৫৯ আপডেট : ০৪ মে ২০২৩, ১৩:৫৯

ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে সাতটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর ছেলেকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩ মে) রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বলেন, ‘বুধবার এসএসসি পরীক্ষা শেষে স্কুল তালাবন্ধ ছিল। সন্ধ্যার পর থেকে নিরাপত্তাকর্মী হাবিব মিয়া ওরফে হবি দায়িত্বরত ছিল। বৃহস্পতিবার (৪ মে) সকালে ঝাড়ুদার দুতলায় আইসিটি ল্যাবের সামনে পরিষ্কার করতে গিয়ে দেখে কেচিগেটের তালা কাটা। পরে ল্যাবের ভেতরে গিয়ে দেখা যায় সাতটি ল্যাপটপ ও একটি মাদার কম্পিউটার চুরি হয়ে গেছে।’ 

স্কুলের সিকিউরিটি গার্ড হাবিব মিয়া ওরফে হবি জানান, ‘বুধবার সন্ধ্যার পর কয়েকজন যুবক ব্যাগ নিয়ে স্কুলের ভেতরে ঘোরাফেরা করছিল। ওই যুবকরাই সম্ভবত ভেতরে ঢুকে তালা কেটে চুরি করে নিয়ে গেছে।’

/এসএন/
সম্পর্কিত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
সর্বশেষ খবর
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি