বিরোধপূর্ণ জমির ধান কাটতে গিয়ে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৮:৪২আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:২১

শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে উপজেলার চরবশন্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আলী হোসেন উপজেলার চরবশন্তী গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘বিরোধপূর্ণ জমি নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে শওকত হোসেনের বিরোধ চলছিল। জমিটি বর্গা নিয়ে ধান চাষ করেছেন একই এলাকার আলী হোসেন। সকালে ধান কাটতে যান। এ সময় বাধা দেন ইদ্রিস ও শওকতের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলী হোসেন নিহত হন। সেইসঙ্গে আরও পাঁচ জন আহত হন। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রিয়াদ মাহমুদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এসএন/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের