টিনের একচালা ঘরে চলছে পাঠদান, রোদ-বৃষ্টিতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

নীলফামারী প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৩:৩৪আপডেট : ২৪ মে ২০২৩, ১৩:৪০

বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সাত মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিত্যক্ত ওই ভবনের সঙ্গেই টিন দিয়ে একচালা ঘর তৈরি করা হয়েছে। যেখানে নেই দরজা-জানালা ও বিদ্যুৎ সংযোগ। শিক্ষকদের বসার জায়গাও নেই। এমন পরিবেশে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের কৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে।

শিক্ষকদের অভিযোগ, প্রখর রোদে ক্লাস করতে গিয়ে অনেকে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টি আসলে জামা, কাপড় ও বই খাতা ভিজে যায়, ব্যাহত হয় পাঠদান। দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। এ অবস্থায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি একেবারে কমে গেছে। নতুন ভবন দ্রুত নির্মাণ করা না হলে শিক্ষা কার্যক্রম থেমে যেতে পারে। 

বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে চার কক্ষের একটি ভবন নির্মিত হয়। সাত মাস আগে উপজেলা প্রকৌশল ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে। বিদ্যালয় ভবনের তিনটি কক্ষে ক্লাস না হলেও শিক্ষকরা পরিত্যক্ত ভবনের লাইব্রেরি কক্ষে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিম আকতার বলে, ‘ভবন না থাকায় আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করতে হচ্ছে। রোদের কারণে টিনের চালা গরম হয়ে তাপে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলেই টিনের ফুটা দিয়ে পানি পড়ে বই খাতা সব ভিজে যায়। এ সমস্যার কথা স্যারদের বার বার বলেও কোনও কাজ হচ্ছে না।’

অভিভাবক আব্দুর রশিদ বলেন, ‘বিদ্যালয়টি উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ। শিক্ষা ব্যবস্থা সচল রাখতে টিনের একটি একচালা ঘরের বারান্দায় কষ্টের মধ্যে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ ও শ্রেণিকক্ষ না থাকায় বাচ্চারা স্কুলে যেতে চায় না। সরকার যদি দ্রুত নতুন ভবনের ব্যবস্থা না করে তাহলে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে না। অন্য বিদ্যালয়ে চলে যেতে বাদ্য হবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা শারমিন বলেন, ‘ভবন না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গরমের মধ্যে ক্লাস করতে শিশুদের খুবই কষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা পাঠদানের সময় অমনোযোগী হয়। শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন কমে যাচ্ছে।’  

প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর থেকে অনেক কষ্ট করে পাঠদান চালিয়ে আসছি। শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ বলেন, ‘ভবনটি অনেক পুরনো ও জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা শিক্ষা প্রকৌশল। কিন্তু শিশুদের লেখাপড়া যেন ব্যাঘাত না ঘটে সে জন্য টিনের চালা ঘরে আপাতত পাঠদান করা হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ভবনটি নির্মাণ করা হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, ‘বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। বরাদ্দ পেলে দ্রুত ভবন নির্মাণ করা হবে।’

/এসএন/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের