সিরাজুল আলম খানের দাফন হবে নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ১৭:১২আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০০:৪০

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিক ও বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের (দাদাভাই) দাফন তার জন্মভূমি নোয়াখালীতে হবে। শুক্রবার (৯ জুন) বিকালে পরিবারের বরাত দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মন্টু এ তথ্য জানিয়েছেন।

মন্টু বলেন, ‘সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী নিজ গ্রাম নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুরে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এখনও দাফনের সময় নির্ধারণ করা হয়নি। পরিবারের সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ তার মরদেহ রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। শনিবার দুপুরের পর তার নোয়াখালী আনা হবে।’

তিনি আরও বলেন, ‘সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছের কথা সবাইকে আগে থেকেই জানিয়ে রেখেছেন। তিনি বলেছিলেন, “আমার মৃত্যুর পর কোনও শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে।” ’

উল্লেখ্য, শুক্রবার দুপুর ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই রহস্যপুরুষ।

আরও খবর: সিরাজুল আলম খান মারা গেছেন

/এমএএ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান