বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন ছাদ ধসে আহত ১০

যশোর প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৪:৫৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:০৩

যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ ধসে ১০ জন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে শহরের কারবালায় এ ঘটনা ঘটে।

আহতর ব্যক্তিরা হলেন- তরিকুল (৪৫), খোকন (৩০), শিমুল (২৮), মোমিনুর (২৭), আব্দুল হাই (২৮), ইলিয়াস (৪৫), আকিদুল (৩৫), হাফিজুর (৫০), ইমান আলী (৫০) এবং জিয়ারুল(৩৫)।

আহত শ্রমিকরা জানান, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় ছাদ ভেঙে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 
ঘটনাস্থলে দায়িত্বপালনকারী সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মামুন বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছে কি না তা দেখা হচ্ছে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান