৩৪ ঘণ্টা পর হাওর থেকে কার্গোজাহাজের শ্রমিকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১৮:৩৪ আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮:৩৯

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর কার্গোজাহাজের শ্রমিক মুসলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় চার কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি এ তথ্য জানান।

মৃত মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মন্নান মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ‌্যা ৭টার দিকে ইটনা উপজেলার তৌফিক পল্লীর সামনে হাজারিকান্দা হাওরে পাথরবোঝাই একটি কার্গোজাহাজ আটকে যায়। এ সময় শ্রমিক মুসলিম উদ্দিন হাওরের পানিতে নেমে মাটি থেকে জাহাজটি ছাড়িয়ে নেন। কিন্তু পানি থেকে জাহাজে ওঠার সময় তলিয়ে যান তিনি। এরপর স্থানীয়রা ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানান। মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল। প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজে সমস‌্যা হয়। আজ ঘটনাস্থলের প্রায় চার কিলোমিটার দূরের কাটিনো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি