শিশুশিক্ষার্থী আবির হত্যা: অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমিনুল চট্টগ্রামে গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৩, ০০:০৪আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০০:০৭

খাগড়াছড়িতে শিশুশিক্ষার্থী আবির হোসেনকে (৮) পিটিয়ে হত্যার মামলায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম জানান, তাকে সোমবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের চাঁটগাও আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি বলেন, ‘ঘৃণ্য এই হত্যাকাণ্ডে শুক্রবার রাত ১২টার দিকে মামলা করেন হতভাগ্য শিশুর বাবা সারোয়ার হোসেন। মামলার পর পুলিশের তিনটি টিম কাজ শুরু করে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে ঘাতক শিক্ষক।’

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আবিরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। সে পানছড়ির আইয়ুবনগর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

আবিরের চাচা দেলোয়ার হোসেন বলেন, ‘একমাস আগে ভাতিজাকে খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় আবিরের বাবা আমাকে হাসপাতালে আসতে বলেন, এসে দেখি আমার ভাতিজা আর বেঁচে নেই। ঘাতক শিক্ষক আমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আবিরের খালু নুরুল ইসলাম অভিযোগ করেন, আবিরকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ও কানেও আঘাত রয়েছে। মুখ দিয়ে ফেনা বের হয়েছে। অনেক নৃশংসভাবে মেরে হত্যা করা হয়েছে।’

বায়তুল আমান হেফজখানার পরিচালক ফরিদুল আলম জানান, দুই মাস হেফজ বিভাগে আমিনুল ইসলাম যোগ দেন। কী কারণে ছাত্রকে মারা হয়েছে তা তিনি জানেন না। ঘটনার সময় তিনি প্রতিষ্ঠানে ছিলেন না বলেও জানান।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, মরদেহের সুরতহালের সময় শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরও খবর: বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন শিক্ষক

/এমএএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি