অবরোধে চট্টগ্রামের সড়কগুলোতে কমেছে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৩, ১১:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:০৯

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রামের সড়কগুলোতে কমেছে যানবাহনের সংখ্যা। সড়কে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কমেছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য ব্যক্তিগত যানবাহন। হাতেগোনা কিছু গণপরিবহন চলাচল করছে। তবে সড়কে যাত্রীসংখ্যাও কম।

সকালে অবরোধের সমর্থনে মিছিল থেকে নগরীর সিটি গেট এলাকায় একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। নগরীর নতুন ব্রিজ এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। 

নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড় এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় প্রতিদিন যানবাহনের ব্যাপক চাপ থাকতো। প্রায় সময় লেগে থাকতো যানজটও। মঙ্গলবার সকাল থেকে এসব এলাকায় খুবই কমসংখ্যক যানবাহন দেখা গেছে। সড়কে বাসের সংখ্যা খুবই কম। অল্পসংখ্যক সিএনজি, অটোরিকশা এবং টেম্পু গাড়ি চলাচল করতে দেখা গেছে।

ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকার

এদিকে, অবরোধ শুরুর আগের দিন সোমবার রাত ১০টায় নগরীর জিইসি মোড়ে একটি দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৬টায় নগরীর ইপিজেড থানাধীন সলগোলা ক্রসিং এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। দুই বাসে আগুন দেওয়ার পর নগরজুড়ে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে নির্দিষ্ট সময়ে সবকটি ট্রেন ছেড়ে যাওয়ার পাশাপাশি গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছেন স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ। তিনি বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী