গাজীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৮:৫৪আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৫৬

গাজীপুর মহানগরের ভোগড়া উত্তরপাড়া এলাকায় এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় এরশাদ (৩৬) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এরশাদ চট্টগ্রামের পাহাড়তলী থানার সরইপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।

এরশাদের স্ত্রী শিলা বেগম জানান, স্থানীয় বাসন থানাধীন নলজানির বশির সড়ক এলাকায় স্বপরিবারে ভাড়া থেকে কসাইয়ের কাজ করতেন তার স্বামী। সোমবার বিকাল ৫টার দিকে তার স্বামী বাসা থেকে বের হন। গভীর রাত হয়ে গেলেও বাসায় না ফেরায় ঘুমিয়ে পড়েন তিনি। রাত ২টার দিকে খবর পান, তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ স্থানীয় একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে গেছে হত্যাকারীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‘নিহতের কনুই থেকে ডান হাতের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল, ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশও ছিল প্রায় বিচ্ছিন্ন। এ ছাড়া দুই বগলের নিচে গভীর ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি টেঁটা ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত এরশাদ নেশাগ্রস্ত এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম