সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই গ্যারেজ শ্রমিকের

হিলি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯

দিনাজপুরে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কের চৌড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মোটরসাইকেল চালক বিনয় চন্দ্র দাস (২২) ও আরোহী জিতু মিয়া (১৬)। বিনয় পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামের ভিখারি দাসের ছেলে এবং জিতু একই ইউনিয়নের চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিনয় চন্দ্র দাস ও জিতু মিয়া কাজের সূত্রে বন্ধু। দুজনেই কাজ করতেন ঘোড়াঘাটের ডুগডুগিহাট বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে। রবিবার সন্ধ্যায় গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে পার্শ্ববর্তী রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, নিহত দুজন মোটরসাইকেলে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিনয় চন্দ্র। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিতু মিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেও মারা যায়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আহসান হাবিব বলেন, ‘সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের