ভোররাতে ঘরে আগুন, পুড়ে মৃত্যু দাদি ও নাতির

শেরপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯

শেরপুরে বসতবাড়িতে আগুনে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া চারটি গরুও পুড়ে মারা গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়েস্তিরচরে এই ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- ফিরোজা বেগম (৭০) ও তার নাতি শরিফ (৭)। ফিরোজা বেগম ওই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী। তিনি কামারের চর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন। শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে ভোররাতে আগুন লাগে। এ সময় দুটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাত বছরের শিশু শরিফের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তার দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় চারটি গরুও পুড়ে মারা গেছে।

এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিস মিজাবে রহমত, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখের উপস্থিতিতে বাদজোহর জানাজা শেষে তাদের দাফন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।’

কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহায়তা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রদান করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান