কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন

‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’

পাবনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৫:১১ আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫:২১

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে ওই এলাকার নতুনবাজার কবরস্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়রা টের পান।

ঘটনার পর থেকে ওই কবরস্থানে মৃত ব্যক্তিদের স্বজনরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এতদিন আমরা দেখে আসছি, বেঁচে থাকা অবস্থায় দেশে মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই।’

চুরি হওয়া মরদেহের আরেক স্বজন মাসুদ রানা বলেন, ‘এটি ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনও সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’

চুরির বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ ‘রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সকালে স্বজনরা দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
দুই দিন ধরে বিদ্যুৎহীন, অন্ধকারে ৭০ পরিবার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি