যাত্রীবাহী ইজিবাইকে ট্রাকের চাপা, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৪, ১৬:৪৭ আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬:৪৭

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে ইজিবাইকচালক নজরুল ইসলাম (৪৫); পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী জাহানারা বেগম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুরের আমবাড়ী থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল। পথে বারাইহাট এলাকায় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীযাত্রী ও ইজিবাইকের চালক নিহত হন। আরও দুই যাত্রী আহত হন। ওই ইজিবাইকে তিন যাত্রী ও চালক ছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের একজনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি ও চালককে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম