পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে বিএনপি: মিন্টু

ফেনী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৮:৩১আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮:৩১

‘ফেনীতে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’ শনিবার (৩১ আগস্ট) সকালে ফেনী ও দাগনভূঞায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যাদুর্গতদের খোঁজখবর নিচ্ছেন। তারা আমাদের সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন, যতদিন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হবেন ততদিন পর্যন্ত পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য।’

ফেনীর দাগনভূঞা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যার্তদের উপহারসামগ্রী বিতরণ করেন আব্দুল আউয়াল মিন্টু। এ সময় তার সঙ্গে ছিলেন– বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য এল রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজান মিয়া সম্রাট, সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাজু ও হাবিব প্রমুখ।

এর আগে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

এ সময় ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন–  বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ্ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার