প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার আটক

গাইবান্ধা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ২১:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২১:৫৫

গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতোয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আতোয়ার উপজেলার রতনপুর রহমানীয়া মাদ্রাসার সহকারী সুপার।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

ওসি বলেন, ‘প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়েই শনিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত আতোয়ার রহমানকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার সহকারী সুপার আতোয়ার রহমান দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই শিশুটিকে বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটির আচরণে অস্বাভাবিকতা পরিলক্ষিত হওয়ায় পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ অভিযুক্ত আতোয়ার রহমানকে আটক করে।

অভিযুক্ত আতোয়ার রহমানের কঠোর শাস্তির দাবি জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী