মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার চার ডিবি পুলিশ, গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৬ আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৩৬

মাদক উদ্ধার অভিযানে গিয়ে খুলনার তেরখাদা উপজেলার কোলা বাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের চার জন আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহত গোয়েন্দা পুলিশের সদস্যরা হলেন– জেলা ডিবির এএসআই মইনুদ্দীন, কনস্টেবল তবিবুর, সোহেল ও শামীম।

গ্রেফতারকৃতরা হচ্ছে– আবু তাহের, সোহেল মোল্লা ও মফিজুল।

খুলনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, হামলায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। এএসআই মইনুদ্দিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম আমতলা গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়।

/এমএএ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক