শ্রীমঙ্গলে শুরু হয়েছে ২৬ জনগোষ্ঠীকে নিয়ে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মৌলভীবাজার প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১০:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২৬টি জনগোষ্ঠীকে নিয়ে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

তিন দিনব্যাপী ফেস্টিভ্যালে ৪০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরাসহ ২৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্যসহ উৎপাদিত বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানে রাধারমণের গানে ধামাইল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি গারো ও খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব বলেন, ‘প্রাকৃতিক বৈচিত্র্যের মাঝে এখানে মানুষের যে বৈচিত্র্য আছে, তার একটা মেলবন্ধন তুলে ধরে এখানে পর্যটনকে বিকশিত করা যেতে পারে। পৃথিবীজুড়ে যেখানে এমন প্রাকৃতিক বৈচিত্র্য আছে সেখানে “ইকো ট্যুরিজম” নামে একটা বিশেষ নাম আছে। অর্থাৎ প্রকৃতি নির্ভর ট্যুরিজম এবং এটা সম্প্রদায়ভিত্তিক (কমিউনিটি বেইজড)। তাই প্রকৃতির মাঝে যে মানুষরা থাকেন, তাদের সম্পৃক্ত করতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।’ 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন– বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী