মৌলভীবাজারে ৯৪০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার, আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০১

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা (৯৪০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল কাশেম সরকার জানান, সোমবার (২০ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনি এলাকা থেকে একটি ট্রাক থেকে এই চিনি জব্দ করা হয়।

এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামে দুজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মাহমুদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আসা একটি ট্রাক তল্লাশি করি। ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট ৯ হাজার ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ সময় চিনি বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির ওপর পাথর সাজিয়ে পাচারের চেষ্টা করছিল।’

আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটক দুজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ একটি ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী