জয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক 

জয়পুরহাট
২১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯ আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় দু দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মঙ্গলবার ভোরে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। সে সময় স্থানীয়রা বিষয়টি বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেন। তখন বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।

পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান সরকার বলেন, ‘আজ বিকালে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন তারা আর কাজ করবেন না।  যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নেবেন বলেও জানিয়েছেন তিনি।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি