সিলিন্ডারে ভরে গ্যাস সরবরাহ, সিএনজি স্টেশনকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে সিলিন্ডারে ভরে গ্যাস সরবরাহের অভিযোগে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সিএনজি ফিলিংস্টেশনে অবৈধভাবে রাতের আঁধারে সিলিন্ডারে গ্যাস ভরে কাভার্ডভ্যান, পিকআপ ও ভ্যানগাড়িতে করে সরবরাহ করে আসছে। বুধবার রাতে কর্নগোপ এলাকায় রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কাভার্ডভ্যানে বহন করা বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহের সময় হাতেনাতে ধরা হয়। অবৈধভাবে ও অনিরাপদে গ্যাস সরবরাহের অপরাধে রংধনু সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়।

ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ম্যানেজার মুচলেকা দেন।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের