পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২

চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। পঞ্চম বিয়ে করায় স্ত্রী নুর জাহান (২৩) তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্ত্রী নুর জাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মণিরুজ্জামান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরী থানাধীন মতি আলম বাজার এলাকায়।

ওসি মণিরুজ্জামান বলেন, ‘নিহত আলাউদ্দিন আগে চারটি বিয়ে করেন। চতুর্থ স্ত্রী নুর জাহান তার সঙ্গে হালিশহরের বাসায় থাকতেন। এরই মধ্যে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আবারও পঞ্চম বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে চতুর্থ স্ত্রী রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর জাহান বেগমকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। চারটি বিয়ে করলেও তার সঙ্গে আছেন চতুর্থ স্ত্রী। বাকি তিন স্ত্রী কোথায় আছেন এখনও খোঁজ নিইনি। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য চলছিল। শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ঘুমন্ত আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান