ধর্ষণ রোধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে: নাহিদ ইসলাম

পটুয়াখালী প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ১৮:১১আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের ঘটনায় দুই আসামির নাম শোনা গেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামিকে গ্রেফতার করতে হবে। এবং শুধু এই ঘটনা নয়, এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিনতে ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।’

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের হল রুমে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে তিনি পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার হওয়া জুলাই আন্দোলনের এক শহীদের মেয়েকে হাসপাতালে দেখতে যান। পটুয়াখালী সফরকালে নাহিদ ইসলামের সঙ্গে আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারাসহ এনসিপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. তাসনিম জারা বলেন, ‘অপরাধ যারা করছে তারা সমাজে ঘুরে বেড়াবে, আর যারা নির্যাতনের শিকার তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে। সমাজে এমনটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতিকে আমাদের পরিবর্তন করতেই হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলায় একটি নির্জন স্থানে ধর্ষণের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের ওই মেয়ে। তার বাবা গত ২০ জুলাই-আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দুমকী থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাবিক মুন্সিকে (১৯) নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। অপর অভিযুক্ত সিফাত পলাতক রয়েছে।

পুলিশ জানায়, অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী