প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো সিএনজি অটোরিকশা চালকের

কুষ্টিয়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ১৫:০০আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৫:০০

কুষ্টিয়ার মিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় রফজেল আলী শেখ নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়ীয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফজেল আলী ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর ঢাকের বাড়ি এলাকার সাহাদ আলী শেখের ছেলে।

নিহতের ভাই তাইজাল আলী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রফজেল সিএনজি অটোরিকশায় যাত্রী নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিলেন। বহলবাড়িয়া সেন্টার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রায় দেড় ঘণ্টা পরে তার মৃত্যু হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের