ট্রাকচাপায় শিশুসহ ২ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ২৩:১৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২৩:১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০)। অপর জন সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও তিন জন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কা এলাকার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম