প্রাইভেটকারে পাচারের সময় তিন বস্তা ফেনসিডিলসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ০৯:২৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:২৭

দিনাজপুরে প্রাইভেটকারে পাচারের সময় তিন বস্তা ফেনসিডিল আটক করেছে সাধারণ জনতা। এ সময় দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৮টার দিকে শহরের লিলির মোড় এলাকায় তাদের আটক করা হয়।

আটক দুজন হলো– জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই এলাকার আবু নূরের ছেলে প্রাইভেটকার চালক আরিফুল ইসলাম (২৬); পাবর্তীপুর উপজেলার উত্তর সালন্দার মণ্ডলপাড়া এলাকার কামির উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০)। ওই দুই জনকে আটকের সময় রফিকুল ইসলাম (৪৫) নামে আরও একজন পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, রাতে শহরের লিলির মোড় এলাকায় যানজটের মধ্যে একটি প্রাইভেটকার আটক করে সাধারণ জনতা। এ সময় প্রাইভেটকারে থাকা তিন জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই জনকে আটক করা হয়। ওই প্রাইভেটকারের ভেতর থেকে তিন বস্তা ফেনসিডিল পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ও কোতয়ালি থানা পুলিশ। পরে প্রাইভেটকারসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়।

ওই প্রাইভেটকারটি বিরল উপজেলা থেকে ফেনসিডিল নিয়ে দিনাজপুরের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্য যাচ্ছিল। তিনটি বস্তা থেকে ৩০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘স্থানীয় জনতা প্রাইভেটকারসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের মধ্যে আটক রেজাউল করিমের বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা আছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পরিবহন ও বিক্রির ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী