রাতের আঁধারে দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:৩২

যশোরের চৌগাছায় রাতের আঁধারে মফিজুর রহমান খান নামে এক কৃষকের দুই বিঘা জমির মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতের কোনও এক সময় উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টঙ্গুরপুর মাঠে মফিজুরের জমিতে থাকা গাছগুলো কেটে ফেলে রাখা হয়। ক্ষেতে থাকা কিছু পেয়ারা গাছও কেটে ফেলা হয়েছে।

কৃষক মফিজুর রহমান জানান, দুই বছর আগে প্রতিটি ২০০ টাকা দরে কেনা ২০০টি মাল্টা চারা দুই বিঘা জমিতে রোপণ করেন। পরের মৌসুমে গাছে ফল আসতো। একই জমিতে সাথি ফসল হিসেবে পেয়ারাগাছও রোপণ করেন। পেয়ারাগাছে ফল আসা শুরু করেছে। সকালে ক্ষেতে এসে দেখতে পান গাছগুলো কেটে ফেলা হয়েছে। দুই-একটি গাছ রয়েছে।

তার অভিযোগ, গ্রামে আরেকজনের মাল্টা বাগান আছে। তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে তিনি হুমকি দেন দেখে নেওয়ার।

এ বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন। এরই মধ্যে কৃষি কর্মকর্তারা তার ক্ষেত পরিদর্শন করেছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘যে বা যারাই করে থাকুক না কেন, এটি খুবই খারাপ কাজ। অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী