বগুড়ায় বাসের ধাক্কায় পথচারী নারী নিহত

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:০৫

বগুড়ার শাজাহানপুরে বেপরোয়া গতির বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় ওই নারী ঘোরাফেরা করছিলেন। এ সময় মহাসড়কে ঢাকামুখী লেনে বেপরোয়া গতিতে আসা বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। মানসিক ভারসাম্যহীন এ নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন। স্থানীয় লোকজন তাকে শনাক্ত করতে পারেননি।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, পিআইবির ফরেনসিক টিম এসেও ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান-ই-মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম