ফরিদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৫ জন আটক

ফরিদপুর প্রতিনিধি
১৮ মে ২০২৫, ২১:৫১আপডেট : ১৮ মে ২০২৫, ২১:৫৪

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান ও জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। রবিবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা জানান, বিকালে ফরিদপুর নদী বন্দর এলাকায় বিশেষ অভিযানে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাদক রাখার দায়ে আটক তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজন ফকির নামে এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গাঁজা সেবনের সময় তার কাছ থেকে পাওয়া নগদ ২১ হাজার ৫০০ টাকা জব্দ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গাজা সেবনের দায়ে তানভির আহমেদ নামে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখ নামে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো– মিলনী এবং আশা শেখ। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী