আগুনে পুড়লো মাদ্রাসার ১০টি কক্ষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় আগুনে লাইব্রেরিসহ কমপক্ষে ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে নূরে মদিনার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মাদ্রাসা ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে থাকা বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। এতে মাদ্রাসার ১০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মূল্যবান কিতাব ও শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে, যা পুনরুদ্ধার করা সম্ভব নয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এমএএ/
সম্পর্কিত
খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
সর্বশেষ খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল