টেকনাফে আগুনে পুড়লো বসতঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব গোদারবিল এলাকায় ভয়াবহ আগুনে এক ব্যক্তির বসতঘর মালামালসহ পুড়ে গেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রফিক জানান, তার এলাকার মোহাম্মদ করিম নামে এক প্রতিবন্ধী ব্যক্তির ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের সব আসবাবপত্র, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যুতের শর্ট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ করিম বলেন, ‘আগুনে আমার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আমার একমাত্র সম্বল শেষ হয়ে গেছে। প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটির মানবিক সহায়তার প্রয়োজন। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়া দরকার।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম