ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ১৬:০২ আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:০২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় মহাসড়কে এ কর্মসূচি পালন করেন ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি।

শ্রমিকদের দাবি, বুধবার সকালে তারা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদের বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ওই মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ বৃহস্পতিবার (১২ মার্চ) শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, ‘মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে কাজে যোগ দেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাথরের বদলে ইট-বালু দিয়ে ১২ কোটি টাকায় মহাসড়ক সংস্কার
গাজীপুর পোশাক কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে, ৭০ জনকে জীবিত উদ্ধার 
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ভেতরে আটকা পড়ে ৭০ জন অসুস্থ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি