আইফোন কিনতে জমানো টাকা কিডনি রোগীকে দিলেন চিকিৎসক 

পিরোজপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা কিডনি রোগে আক্রান্ত সবুজ মিয়া নামের একজনের চিকিৎসার জন্য দান করেছেন চিকিৎসক সাকিল সরোয়ার। পিরোজপুর শহরের শিকারপুর সড়ক এলাকার এ বাসিন্দা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত আছেন।

এ বিষয়ে সাকিল সরোয়ার বলেন, ‘আমি অনলাইনের মাধ্যমে সবুজের বিষয়ে জানতে পারি। অসুস্থ স্বামীর জন্য সবুজের স্ত্রী কিডনি দিতে রাজি হলেও শ্বশুর পক্ষের লোকজন বাধা দেয়, তখন থেমে যায় কিডনি দেওয়া। এরপর এগিয়ে আসেন সবুজের মা। তখন সমস্যা দেখা দেয় টাকার। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে ১১ হাজার টাকা লাগে। আমি বিষয়টি শুনতে পেরে সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করি এবং ছয় মাস ধরে আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা তার হাতে তুলে দেই।’

এ চিকিৎসক জানান, তিনি ছাড়াও এক প্রবাসী সবুজ মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন সবুজ মিয়াকে এক লক্ষ টাকা দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সবুজ মিয়ার কিডনির অপারেশন হবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি