প্রকল্পের ঘর দিতে অর্থ আদায়, একজনের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৬:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:৪৮

বরিশাল সদর উপজেলা‌য়র ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অপরাধে খলিলুর রহমান নামে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) দুপুরে আটক করে তাকে কারাগারে পাঠানো হয়। খলিলুর রহমানসদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী রিয়াজ হোসেন বলেন, বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বারইকান্দি ও পতাং গ্রামে গিয়ে একটি কমিটি গঠন করেন খলিল। এরপর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে যাদের বাড়ি প্রয়োজন তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। এরপর ঘর না দিয়ে টাকা উত্তোলনকারীদের ঘোরাতে থাকেন। সর্বশেষ ইউএনওকে ম্যানেজ করার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আরও ১০ হাজার টাকা করে দাবি করেন। ঘর না পাওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। কিন্তু তিনি ঘোরাতে থাকেন। এর মধ্যে একজনকে চেক দেন। ওই চেক নিয়ে ব্যাংকে গেলে সেখান থেকে তা প্রত্যাখ্যাত হয়। তখন তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

রবিবার টাকা দেওয়ার কথা বলে খলিলকে বরিশাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নথুল্লাবাদে আনা হয়। সেখান থেকে আটক করে ইউটএনও মুনিবুর রহমানের কাছে সোপর্দ করেন ভুক্তভোগীরা।

ইউএনও’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সদর ভূমি কর্মকর্তা নিশাত তামান্না। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে প্রতারক খলিল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি ১৫ জনের কাছ থেকে তিন লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এই অপরাধে তাকে এক বছরের সাজা দিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান