টানা ২৭ ঘণ্টা অনশন, ছাত্রদলের ৪ নেতা হাসপাতালে

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৬:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬:৫৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে একটানা ২৭ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করে অসুস্থ হয়ে পড়েছেন বরিশাল ছাত্রদলের চার নেতা। তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের অনশন ভাঙ্গিয়ে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়া চার জন হলেন- বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, লেলিন খান মোর্সেদ ও সায়মন আহমেদ কালু এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল রাব্বি।

জেলা যুবদল সভাপতি এইচ এম তছলিম উদ্দিন বলেন, ‘বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ছাত্রদলের আট নেতা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন। দিন গড়িয়ে রাত হলেও তাদের অনশন চলমান থাকে। এদের মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়লে দুপুরের দিকে জুস খাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই জুলুমবাজ সরকারের জন্য আত্মাহুতি দিয়ে কোনও লাভ নেই। এখানে নিজেকে সুস্থ রেখে আন্দোলন-সংগ্রাম করার জন্য মাঠে লড়াই করতে হবে। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে লড়াই করার জন্য ও তাদের সুস্থ রাখতে অনশন ভঙ্গ করিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুজনসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের