চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৫

বরিশালে চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবির চার দিন পর রফিকুল ইসলাম নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আড়িয়াল খাঁ নদী থেকে লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে রফিকুল ইসলাম। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চার জনের লাশ উদ্ধার হলো। আরও একজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এসএম তাহসিন রহমান জানান, যাত্রীবাহী লঞ্চের সঙ্গে চরমোনাইগামী মুসল্লিদের ট্রলার ডুবে যায়, সেখান থেকে কিছু দূরে সকালে রফিকুলের লাশ ভেসে ওঠে। পররে উদ্ধার করে চরমোনাই নেওয়া হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জন নিখোঁজ ছিলেন। ২৩ ফেব্রুয়ারি দুপুরে তিন জনের লাশ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন চরমোনাই মাহফিল কমিটির মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটু।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী