গজারিয়া নদীতে ট্রলারডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৫:৪৭ আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৬:০০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর-খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় রোহান (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে লাশ উদ্ধার করা হয়। রোহান (৪) উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের মোনতাজ হাওলাদারের ছেলে। এ নিয়ে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হলো।

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, দুপুরে গজারিয়া নদীতে মাছ ধরছিলেন একদল জেলে। এ সময় তাদের জালে লাশ উঠে আসে। জাল টেনে ট্রলারে তোলার পর থানায় খবর দেন তারা। রোহানের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে গেছেন।

আরও পড়ুন: গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় সেখানে থাকা কোস্টগার্ড যাত্রীদের উদ্ধার করে।

একই সময় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। এখনও ট্রলারের আরও দুই যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক।

/এসএইচ/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব