পুলিশ কর্মকর্তা মহরমকে বরগুনা থেকে বদলি

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৬:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:৪৪

বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বদলি করে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

এদিকে পুলিশের লাঠিপেটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি

তিনি বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) সকালে বরগুনা শিল্পকলার সামনে জেলা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের ছোড়া ইটে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের