শিশু ধর্ষণ মামলায় কনস্টেবল কারাগারে

বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২৩, ২০:৫৭ আপডেট : ১১ মে ২০২৩, ২০:৫৭

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক কনস্টেবল আব্দুর রাজ্জাককে (৫৭) কারাগারে পাঠানো হয়েছে। আসামি গৌরনদী উপজেলা শাহাপুর গ্রামের মৃত রফিউদ্দিনের ছেলে ও ডিএমপির সবুজবাগ ট্রাফিক জোনে কনস্টেবল পদে কর্মরত।

আগৈলঝাড়া মডেল থানার পরিদর্শক মাজহারুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বুধবার (১০ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশুটির ঘরে আসে আসামি। একপর্যায়ে চকলেট কিনে দেবে বলে ঘর থেকে বের করে নিয়ে আসে। কিন্তু দোকানে না গিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে সেখানে ফেলে চলে যায়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিশুটির পরিবার বুঝতে পেরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ওই হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে শিশুটি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রাজ্জাককে আসামি করে মামলা করলে বিকালে গ্রেফতার করে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠান।

/এফআর/
সম্পর্কিত
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব