পরীক্ষার প্রশ্নে ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’

বরিশাল প্রতিনিধি
১০ জুন ২০২৩, ০২:০৬আপডেট : ১০ জুন ২০২৩, ০২:০৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার প্রশ্নে বাংলা সিনেমার আলোচিত সংলাপ ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’ এর বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা ওই প্রশ্নের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার ২০২১-২২ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় মিডটার্মের বাংলাদেশ স্টাডিজের পরীক্ষার প্রশ্নে সংলাপটি দিয়ে ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ হেজিমনি’র বিস্তারিত আলোচনা করতে বলা হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থী এর উত্তর দেননি বলে জানা গেছে। কারণ তাদের এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না।

শিক্ষার্থীরা বলেন, প্রশ্নটা দেখার পর পার্শ্ববর্তী সহপাঠীদের কাছে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর জানা আছে কি না। অনেকেই না সূচক জবাব দেন। পরে অন্য প্রশ্নের দিকে এগিয়ে যাই। অনেকে এই সংলাপটির সঙ্গেও পরিচিত নন বলে জানান। তবে এ বিষয়ে সংবাদে নাম না ব্যবহারের অনুরোধ করেন। তাহলে যে শিক্ষক প্রশ্ন করেছেন, তিনি নম্বর কেটে দিতে পারেন বলে শঙ্কা তাদের।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের বিভাগীয় প্রধান হারুন অর রশিদ বলেন, কেন এমন শব্দ প্রশ্নপত্রে ব্যবহার করা হয়েছে এর সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। এর ব্যাখ্যা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ ভালো বলতে পারবেন।

মেহেদী হাসান সোহাগের কাছে গেলে বলেন, যেসব শিক্ষার্থী হেজিমনি পড়েছে বিষয়টি সম্পর্কে যারা জানে তারা কোনও সমালোচনা করবে না। কিন্তু যারা জানে না তারা সমালোচনা করবে- এটাই স্বাভাবিক। ব্রিটিশ রাজা কীভাবে ভারতীয় উপমহাদেশে হেজিমনিকে প্রতিষ্ঠা করেছে এর সঙ্গে লাইনটির যথার্থ উদাহরণ রয়েছে বলে দাবি করেন।

/এফআর/
সম্পর্কিত
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অনশনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক