ঝালকাঠিতে বাস দুর্ঘটনা

নিহত ১৭ যাত্রীর মধ্যে ১৬ জনের পরিচয় মিলেছে, স্বজনদের আহাজারি

ছত্রকান্দা (ঝালকাঠি) থেকে সালেহ টিটু
২২ জুলাই ২০২৩, ২২:০৯আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:০৯

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১৭ যাত্রীর মধ্যে ১৬ জনের পরিচয় মিলেছে। শনিবার (২২ জুলাই) স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ১৬ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাকি একজনের লাশ এখনও শনাক্ত হয়নি। তার লাশ সদর হাসপাতালের নিচতলার মেঝেতে রাখা হয়েছে। আহত ৩৫ জনের মধ্যে ৩১ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ও চার জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিকালে লাশ নিতে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

নিহতরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ভান্ডারিয়ার সালাম মোল্লা (৬০), তার ছেলে শাহীন মোল্লা (২৫), ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি এলাকার রাবেয়া বেগম (৮০), একই উপজেলার পশুরবুনিয়া এলাকার জালাল হাওলাদারের শিশুকন্যা সুমাইয়া (৬), রিজার্ভ পুকুরের পাড় এলাকার রহিমা বেগম (৬০), তার ছেলে আবুল কালাম হাওলাদার (৪৫), একই এলাকার সাদিয়া বেগম (২২), ভান্ডারিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের তারেক রহমান (৪৫), কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের সালমা আক্তার মিতা (৪২), রাজাপুর উপজেলার নিজামিয়া এলাকার নজরুল ইসলামের মেয়ে খুশবু আক্তার (১৭), একই এলাকার খাদিজা বেগম (৪৩), দক্ষিণ রাজাপুরের বলাইবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নয়ন (১৬), একই উপজেলার মো. রিপনের স্ত্রী আইরিন আক্তার (২২), তার শিশুকন্যা রিপা মনি (২), রাজাপুরের আহসান খানের ছেলে জাহাঙ্গীর খান (৫৫) ও বাকেরগঞ্জ উপজেলার চরবোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ (৮)।

সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়

জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘নিহত একজনের লাশ এখনও শনাক্ত হয়নি। আহতদের চিকিৎসা চলছে।’

জেলা প্রশাসক ফারাহ গুল ‍নিঝুম বলেন, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জনের মধ্যে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ শনাক্তের পর হস্তান্তর করা হবে।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ‘নিহতদের লাশ দাফনের জন্য আইজিপি তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দিয়েছেন। ওই টাকা নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’ 

ঝালকাঠির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বলেন, ‘জেলার ত্রাণ শাখা থেকে নিহতদের জন্য ২৫ হাজার টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া নিহতদের লাশ গ্রামে পৌঁছে দিতে সহায়তা করছে জেলা পুলিশ।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘বাসার স্মৃতি’ পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। সেইসঙ্গে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

/এএম/
টাইমলাইন: ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে দুর্ঘটনা
২২ জুলাই ২০২৩, ২২:০৯
নিহত ১৭ যাত্রীর মধ্যে ১৬ জনের পরিচয় মিলেছে, স্বজনদের আহাজারি
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী