শ্বশুরবাড়ি যাওয়া হলো না গৃহবধূ আইরিনের

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
২৩ জুলাই ২০২৩, ০২:০৮ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:১৭

একবছর বয়সী শিশুকন্যা ও দেবরকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না গৃহবধূ আইরিনের। ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকার বাবার বাড়ি থেকে বরিশালের হিজলা উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দেন আইরিন (২৬) নামে এক গৃহবধূ। সঙ্গে ছিলেন দেবর নয়ন (১৫) ও এক বছরের শিশুকন্যা নিপা। দুর্ঘটনা কবলিত ‘বাসার স্মৃতি’ পরিবহনের যাত্রী ছিলেন তারা। ছত্রকান্দা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে ডুবে যায়।

মেয়ে ও নাতনিকে হারিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের বারান্দায় বসে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন আইরিনের মা নুরনেহার বেগম। দুর্ঘটনার খবর পেয়ে আইরিনের মা ও তার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে এসে মেয়ে ও নাতনির লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন। মা ও স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩৫ জন। তাদের মধ্যে ৩১ জন ঝালকাঠি সদর হাসপাতালে ও ৪ জন বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

/এমএস/এএম/
টাইমলাইন: ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে দুর্ঘটনা
২৩ জুলাই ২০২৩, ০২:০৮
শ্বশুরবাড়ি যাওয়া হলো না গৃহবধূ আইরিনের
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক